ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে :তথ্য উপদেষ্টা

বর্তমান প্রেক্ষাপটকে হতাশাজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে।”


পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ ও সহমর্মিতার মনোভাব ধারণ করার কথা, তারাই যদি নতুন মাত্রার জুলুম ও সহিংসতার পথ বেছে নেন, তাহলে ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য তারা দায়ী থাকবেন।


তাঁর মতে, সমাজ ও রাষ্ট্রে চিন্তা–আচরণের বৈচিত্র্যে বাধা সৃষ্টি করলে ‘জুলাই বিপ্লবের’ অর্জনও ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, তাসাউফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীর ওপর যে কোনো ধরনের জুলুম–নির্যাতন বন্ধ হওয়া প্রয়োজন।

ads
ads
ads

Our Facebook Page

↑